1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মৌলভীবাজারে মোহন ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিশুদের মাঝে খেলনাসামগ্রী বিতরণ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৬০ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে আর্তমানবেতায় নিয়োজিত মোহন ফাউন্ডেশনের উদ্যোগ অসহায় নিম্নবিত্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং আনন্দ পাঠশালার শিক্ষার্থীবৃন্দ ও পথশিশুদের মাঝে খেলনাসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপরে মৌলভীবাজার জেলা শহরের ঐতিহ্যবাহী কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ কক্ষে মোহন ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় পর্যায়ের যাদুশিল্পী ম্যাজিক মোহন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা নাট্যকার প্রধান অতিথি খালেদ চৌধুরী।

আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা নাট্যকার রুহেল চৌধুরী, উপদেষ্টা শামিম তরফদার, উপদেষ্টা ইসলাম আহমেদ।

আনন্দঘন অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আনন্দ পাঠশালার সাবেক প্রিন্সিপাল মেহবুবা আক্তার তমা, ইভেন্ট ম্যানেজার নিশান আহমেদ, সাবেক ভাইস প্রিন্সিপাল হ্যাপি আক্তার মিষ্টি, ভাইস প্রিন্সিপাল জীবন আহমেদ, কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ শাখার স্বেচ্ছাসেবক টিম লীডার জায়েদ আহমেদ, স্বেচ্ছাসেবক মুনতাসিম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ, খেলনাসামগ্রী ও শীতবস্ত্র গ্রহণকারী পথশিশু ও বস্ত্রহীনরা আর্তমানবেতায় নিয়োজিত মোহন ফাউন্ডেশনের উদ্যোগকে শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত জানিয়ে আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!