1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বেসরকারি গ্রন্থাগারের নির্দেশিকা শীর্ষক ওয়েব-বেইজড সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৩২৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার: জাতীয় গ্রন্থকেন্দ্র ও জেলা/বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের তালিকাভুক্ত বেসরকারি গ্রন্থাগারসমূহের সার্বিক পরিস্থিতি যথাযথভাবে দৃশ্যমান করার লক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্র ‘বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা’ নামক একটি ওয়েববেইজড সফটওয়্যার তৈরি করেছে। উক্ত সফটওয়্যারটি উদ্বোধনী অনুষ্ঠান আজ (২৭ জানুয়ারি) জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  লাইব্রেরি উইদাউট বর্তার্স এর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক ল্যারে গিল পেড্রোমিংগো, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব খালিদ হোসেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ড. সঞ্জীব সূত্রধর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন
দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকেও সুসংহত রাখতে হবে। আলোকিত মানুষ তৈরিতে পাঠাগারের বিকল্প নেই। বর্তমান সরকার বেসরকারি গণগ্রন্থাগারের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামী বাজেটে আমরা বেসরকারি গণগ্রন্থাগারের অনুদান আরও বৃদ্ধি করার চেষ্টা করবো।
এবিষয়ে তিনি উপস্থিত মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকেও নির্দেশনা প্রদান করেন।
স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো: ফরিদ উদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিবলিওগ্রাফী অফিসার মুবাশশিরা মাহমুদা, সহকারী পরিচালক ইনামুল হক, গবেষনা কর্মকর্তা কুমারেশ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্থ থেকে প্রায় ৬০ টি বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!