1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মরমী সাধক রাধারমণ দত্তের লেখনী থেকে গোপন চক্রবর্তীর পরিবেশনা ‘বাঁশীরে’

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

 

জাহাঙ্গীর হোসেন (মৌলভীবাজার থেকে):  মরমী সাধক রাধারমণ দত্ত’র লোক সঙ্গীতের সমৃদ্ধ ভান্ডার থেকে এই প্রথমবারের মত ‘বাঁশীরে’ শিরোনামের স্বল্পশ্রুত গানটি রেকর্ডেড ভার্সন ও মিউজিক ভিডিও আকারে ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত হয়েছে।

এই গান এর আগে আর কোনো শিল্পী-ই রেকর্ড করেন নি বলে জানা যায়। প্রথমবারের মত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী গোপন চক্রবর্ত্তী গানটিতে কন্ঠ দিয়েছেন। গানটি ভাষার মাসের প্রথমদিন অর্থাৎ পহেলা ফেব্রুয়ারিতে মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়েছে গোপন চক্রবর্ত্তীর অফিসিয়াল ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল Gopon Chakraborty তে।

ইতোমধ্যে দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে গানটি। গানের মিউজিক কম্পোজিশান করেছেন দেবাশীষ দে পল্লব। ভিডিও নির্দেশনায় নির্বেন্দু নির্ধূত। চিত্র গ্রহণে মো. সাহেল। অভিনয়ে পার্লি রায়, ভূপেন সেন নীল এবং রাজীব ঘোষ।

এ ব্যাপারে শিল্পীর সাথে কথা হলে তিনি বলেন, আমি ভীষণ আপ্লুত। আমার পরম সৌভাগ্য যে, এই গানটিতে আমার কন্ঠ কালের সাক্ষী হয়ে থাকবে। ডায়নামিক অভিনেত্রী, অভিনেতা ও ভিডিও নির্দেশকের নির্দেশনায় গানটি অবশ্যই শ্রোতাদের মন জয় করতে সক্ষম হবে। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!