1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কিশোরগঞ্জের এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

 

মোঃ মিজানুর রহমান রিপন (কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি): কিশোরগঞ্জ জেলা সদরের এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস আলোচনা সভা এবং পাঠ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শতাব্দীর কন্ঠের বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার ও কিশোরগঞ্জ সদর বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি আমিনল হক সাদী।

এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে এবং ড্রিম সাইন্স ক্লাব ও পাঠাগার (ড্রিম)’র সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক ফাহিম এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নাগরিক ভাবনা’র জেলা প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল রানা, আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, ওয়েপ এর পরিচালক মোঃ তারা মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন পাঠাগারের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে রৌদিয়া রহমান প্রাপ্তি, মুন্নি আক্তার মৌ, আতিকা আক্তার তৃষা, নুসাইবা আক্তার, হুমাইরা জাহান সারা, কলেজ পর্যায়ে মোছাঃ আইরিন, হাদিউল ইসলাম, রাফিউল হাসান, জহিরুল ইসলাম রাকিব মিয়া এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফারজানা আক্তার, হালিমা আক্তার, তায়িব হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে রৌদিয়া রহমান প্রাপ্তি স্বরচিত কবিতা আবৃত্তি ও মোছাঃ নুসাইবা আক্তার সংগীত পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!