1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের ১০৪তম সাপ্তাহিক পাঠচক্র ও সাংস্কৃতিক ক্লাস অনুষ্ঠিত 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পঠিত
পীরগাছা প্রতিনিধি (রংপুর): রংপুর জেলার পীরগাছা উপজেলার পাঠাগার ভিত্তিক সমাজ-সংস্কৃতি চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান ‘প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র’র ১০৪তম সাপ্তাহিক পাঠচক্র ও সাংস্কৃতিক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার অন্নদানগরে কেন্দ্রের পাঠাগারে ২২ আগস্ট ২০২৫ (শুক্রবার) এই পাঠচক্র ও সাংস্কৃতিক ক্লাস অনুষ্ঠিত হয়। কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর রবির সভাপতিত্বে সাহিত্য সম্পাদক সীমান্ত কুমার শীলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক শিক্ষক সতীশ চন্দ্র দাস, আশিকুর রহমানসহ পাঠক ও শিক্ষার্থী সদস্যরা। পাঠচক্রে গত সপ্তাহে পঠিত বিভিন্ন বই নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে সাংস্কৃতিক ক্লাসে ‘দারিদ্রতা শিক্ষার প্রধান অন্তরায়’ শীর্ষক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুটো দলে বিভক্ত হয়ে এতে অংশগ্রহণ করেন লামিম সিরাজ, তন্ময় সাহা, মুরসালিন আহমেদ, আয়ান ইয়াছিন, সৌধ রায়, অভিন্ন দেববর্মা। আবৃত্তি শোনান কাব্বির হোসেন, স্নিগ্ধ চন্দ্র, অঙ্কন চন্দ্র, কুমার হৃদয়, আনাম, আশিক ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!