1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

রবীন্দ্র গ্রন্থাগার-এর এক দশক পূর্তি উদযাপন উপলক্ষে পাঠপ্রতিক্রিয়ার বই বিতরণ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০১ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর এক দশক পূর্তি উদযাপন উপলক্ষে পাঠপ্রতিক্রিয়ার বই বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক, লেখক, গবেষক ও সমাজকর্মী এডভোকেট আব্দুল মালিক। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন ও সহ-সভাপতি সাগর দাশ জনির সঞ্চালনায় গ্রন্থাগারের সনাতন-দীননাথ পাঠকক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন গ্রন্থাগারের পাঠকবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ হিরা মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ, জাতীয় কবিতা পরিষদ, হবিগঞ্জ জেলার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, সিলেট কুসুমকলি সাহিত্য পরিষদের সভাপতি ছড়াকার তারেশ কান্তি তালুকদার, সিলেট কবিতাকুঞ্জের সভাপতি গল্পকার শহিদুল ইসলাম লিটন, জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলার সহ-সভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলার মহিলা বিষয়ক সম্পাদক কবি রোকসানা বেগম, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী কবি ফুয়াদ বিন রশিদ, শিক্ষক মধুসূদন ভট্টাচার্য, কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সহ-সভাপতি প্রভাশ চন্দ্র দাশ টিটু।

সনদপত্র বিতরণ, সংবর্ধনা অনুষ্ঠান ও সাহিত্য আসরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি জনি, সহ-সাংগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সজীব দাশ, রাসেল মিয়া, সত্যব্রত দাশ, সৃষ্টি রাণী দাশ, ওলি রাণী দাশ, তীর্থ দাশ, স্বপন দাশ, দীপ দাশ, শাওন দাশ, গোপাল দাশ জিৎ, বিশাল দাশ, দীপ শেখর দাশ, গ্রন্থাগারের কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত প্রমুখ। আলোচনা সভা শেষে ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠপ্রতিক্রিয়ার বই বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!