1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাংলা প্রেসক্লাব অব মিশিগান, ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত
 
মিশিগান প্রতিনিধি (আমেরিকা): বাংলা প্রেসক্লাব অব মিশিগান, ইউএসএ’র ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ওয়ারেন সিটির​ রয়েল বেঙ্গল রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সদস্যরা ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
 
সভায় সভাপতিত্ব করেন মানবজমিনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন রানা। পরিচালনা করেন যমুনা টিভির প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায়  বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায় সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জুয়েল খান।
 
সভায় বক্তারা গত দুই কার্যপরিষদে ধারাবাহিক চার বছর সংগঠনকে ঐক্যবদ্ধ ও সঠিক নেতৃত্বের মাধ্যমে পরিচালনার জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
 
আলোচনা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যরা উৎসাহের সঙ্গে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
 
নবনির্বাচিত কমিটি: সভাপতি পার্থ সারথী দেব (প্রথম আলো, উত্তর আমেরিকা), সাধারণ সম্পাদক জুয়েল খান (নিউজ টুয়েন্টি ফোর), কোষাধ্যক্ষ মাহমুদুল হক লিটু (বাংলা সংবাদ পত্রিকা)। এছাড়া সহ-সভাপতি সফিক রহমান (ভয়েস অব মিশিগান), সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দেব (ইউএস বাংলা ডায়েরি), কার্যকরী সদস্য হেলাল উদ্দীন রানা, ইকবাল ফেরদৌস, ফারজানা চৌধুরী পাপড়ি, ফয়সল আহমদ মুন্না, হারান কান্তি সেন, আহমেদ শামসুদ্দিন কুটি নির্বাচিত হন ।
 
নতুন নেতৃত্বের অধীনে প্রেসক্লাবের কার্যক্রম আরও প্রাণবন্ত ও গতিশীল হবে বলে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!