1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মিশিগানে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র কাব্য জলসা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত
মিশিগান প্রতিনিধি (আমেরিকা): বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সাহিত্য আসর (১২ অক্টোবর’২৫, রোববার) সন্ধ্যা ৭টায় মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটি’র হলব্রুক এভিনিউয়ের অস্হায়ী কার্যালয় সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি ও মুখপাত্র হারান কান্তি সেন-এর পরিচালনায় সাহিত্য আসরে প্রধান  অতিথি হিসেবে আসন অলংকৃত করেন সৈয়দ মুশাররফ আলী, বিশেষ অতিথি হিশেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক ডক্টর সৈয়দ মুতাকাব্বির (মাসুদ), লিখা পাঠ ও আলোচনায় অংশ নেন  বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র উপদেষ্টা গীতিকার ইশতিয়াক রুপু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আব্দুর রউফ, কবি সুবিমল সেনাপতি,কবি নারায়ন গুপ্ত, সফিক রহমান, সঞ্জয় দেব, আবুল কালাম আজাদ, মাহমুদুল হক লিটু প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত সৈয়দ মুশাররফ আলী ও প্রফেসর ড. সৈয়দ মুতাকাব্বির (মাসুদ) কে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র পক্ষ থেকে ফুল দিয়ে মিশিগানে বরণ করা হয়।  সাহিত্য আসরের  শেষ পর্বে সদ্য প্রয়াত বরেণ্য সাহিত্যিক,প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আগামী সভায় বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র ওয়েভ সাইটে সংযোজনের সকল লেখককে  নিজ নিজ পরিচিতি ফরম পূরণ করার জন্য অনুরোধ করা হয়। উপস্হিত সবাইকে গরম জিলাপী, মুড়ি-চানাচুর ও চা দিয়ে আপ্যায়িত করেন কবি দম্পতি সঞ্জয় দেব-শর্মিলা দেব এবং তখন গীতিকার আবুল কালাম আজাদের নতুন রিলিজকৃত গানের রেকর্ড  শোনে লেখকরা বেশ আনন্দিত হন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!