1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির স্মৃতিচারণ অনুষ্টান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পঠিত
আনসার আহমেদ উল্লা (লন্ডন থেকে): সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রয়াত শিক্ষকবৃন্দকে নিয়ে এক স্মৃতিচারণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। গত সোমবার (৩ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মাস্টার আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্র মির্জা জুয়েল আমিনের পরিচালনায় স্মরণসভা অনুষ্ঠিত  সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন কমিউনিটি নেতা মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ফুটবলার ও সংগঠনের আহ্বায়ক জুবায়ের আহমদ হামজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর, ক্রয়ডনের ডেপুটি মেয়র মোঃ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস্ সাবেক স্পিকার আহবাব হোসেন, ক্রয়ডনের সাবেক মেয়র হুমায়ুন কবির, সাবেক ভাপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবাব মিয়া, সাংবাদিক ডক্টর আহমেদ উল্লাহ, লেখিকা সাওদা কবির, ব্যারিস্টার জয়নাল আবেদীন, মাস্টার আমির উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট দিলুল হক দুলাল, সোনালী অতীত ইউ কের সদস্য সচিব আতাউর রহমান চৌধুরী, ডাক্তার গিয়াস উদ্দিন, প্রফেসর সানোয়ার আলী কয়েস, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, কমিউনিটি নেতা শামীম আহমদ তালুকদার, সাবেক ছাত্রনেতা ফিরোজ মিয়া, মাওলানা ওয়াহিদ সিরাজী, মাওলানা তাজুল ইসলাম, নারী নেত্রী ও স্কুলের ছাত্রী হেনা বেগম।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন সর্বজনাব, দিলবর আলী, আব্দুস সাত্তার, খালিক আহমদ, জামিল আহমদ, কবির মিয়া, গুলাব মিয়া, জান্নাতুল ইসলাম বাবুল, ইকরামুল হোসেন ইমন, সৈয়দ আলফু মিয়া, সৈয়দ তুষার, আবুল হাসনাতক কয়েস, মোঃ শামীম আহমেদ, মোহাম্মদ সুমন মিয়া, ফারুক আহমদ, আনোয়ার মিয়া,  আব্দুল মতিন কুটি ও  শামীম আহমদ।
উক্ত সভায় আগামী বছর ২০২৬ এ জানুয়ারিতে শতবর্ষ পালন করা হবে বলে ঐক্যমত পোষণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!