1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৫০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর উদ্যোগে ১০ টিমের মিনি নাইট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ট্রাস্টের সংস্থার প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস (রাজু)। অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেলের সরপঞ্চ ও স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি দেবাশীষ দাশ রতন, সাধারণ সম্পাদক জনি, ট্রেজারার নিউটন দাশ, সাংগঠনিক সম্পাদক জয় দাশ, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক বিপ্লব দাশ, সদস্য সচিব সত্যব্রত দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দীপ্ত দাশ, রিপন দাশ, গৌরা দাশ, সজীব দাশ, তীর্থ দাশ, উৎস দাশ পরাগ, রাহিম মিয়া, জয়ন্ত দাশ, উৎস দাশ, পার্থ সারথী দাশ, পার্থ দাশ, অমিত দাশ, নিত্য দাশ, নিজু দাশ, শাওন দাশ, রিমন দাশ, প্রান্ত দাশ, প্রশান্ত দাশ, শংকর দাশ, রিপন দাশ (২), কানাই দাশ, প্রীতম দাশ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে রত্নদীপ দাস (রাজু) বলেন, খেলাধুলা, শরীর চর্চা যেমন আমাদের শরীরকে সুস্থ রাখতে যেমনি অত্যাবশ্যকীয় ভূমিকা রাখে। তেমনি নিয়মিত অনুশীলনের কারণে অনেক বাজে অভ্যেস থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তাই ছাত্র-যুবকদের লেখাপড়া ও পেশাগত জীবনের পাশাপাশি ও নিয়মিত খেলাধুলা করা উচিত। খেলাধুলার মাধ্যমে সকল সামাজিক অবক্ষয়কে দূর করতে হবে।

দূরন্ত স্পোর্টিং ক্লাব, শাপলা স্পোর্টিং ক্লাব, সনাতন-দীননাথ কিশোর সংসদ, সুপারস্টার, এফসি ব্রাদার্স, মুক্তাহার ব্রাদার্স, রাইজিং স্টার, আমরা করবো জয়, বিএফএফ নামক ১০ টিমের খেলোয়াড়বৃন্দ টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!