নিজস্ব প্রতিনিধি: ৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে দেশের অনুদান প্রাপ্ত ও তালিকাভুক্ত বেসরকারি গণগ্রন্থাগারগুলোকে যথাযথ মর্যাদায় পালনের জন্য নির্দেশনা প্রদান করেছে। ২৯ জানুয়ারি জারি হওয়া পত্রে উক্ত নির্দেশনা দেওয়া হয়।
এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে- ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি।’ দিবসটি উপলক্ষে দিবসটির গুরুত্ব সর্বসাধারণের কাছে তুলে ধরতে হবে। নির্ধারিত লঘু ব্যবহার করে ব্যানার সাটানো এবং র্যালী, আলোচনা সভা, বইপাঠ ও পাঠপ্রতিক্রিয়ার আয়োজন করে ‘অনলাইন বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা’ সফটওয়্যারে নিজ নিজ গ্রন্থাগারের প্রোফাইলে আপলোড করতে জাতীয় গ্রন্থকেন্দ্রের নির্দেশনায় বলা হয়।
Leave a Reply