1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সুলতানার স্বপ্ন : শিক্ষার্থীসম্পৃক্ত সৃজনশীল পাঠে  ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অংশগ্রহন 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: মুক্তিযুদ্ধ জাদুঘর ও ইউনেস্কো আয়োজিত সুলতানার স্বপ্ন : শিক্ষার্থীসম্পৃক্ত সৃজনশীল পাঠ কর্মসূচি ২য় পর্যায়ের কেন্দ্রীয় উৎসবে সিলেট বিভাগের একমাত্র গণগ্রন্থাগার হিসেবে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অংশগ্রহন করে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬ খ্রি.) আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- গবেষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান। বক্তব্য রাখেন-  ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক শাহনেওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধি রিফাত জাহান, পর্বতারোহী নিশাত মজুমদার, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সদস্য সচিব জহির উদ্দিন আহমেদ, উৎসব আয়োজন সম্পর্কে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (শিক্ষা ও কর্মসূচি) সত্যজিৎ রায় মজুমদার। ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার। এই সারাদেশের ৪০ টি বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করেন গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজু।

‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর কার্যক্রম ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইস পরিদর্শন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!