1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সুরের ভুবনের নক্ষত্রের পতন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮২ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সুরের ভুবনের নক্ষত্রের পতন। গতকাল মঙ্গলবার রাতে গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ী মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৯। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান উল্লেখযোগ্য। বাংলা এবং হিন্দিতে বহু গান গেয়েছেন এবং সুর দিয়েছেন তিনি। বহু হিট ছবির সঙ্গীতকার ছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গীত থামল মঙ্গলবার রাতে।

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন বাপ্পি। বাবা অপরেশ লাহিড়ী এবং মা বাঁশরী লাহিড়ী। মা-বাবা দুজনেই সঙ্গীত জগতের মানুষ ছিলেন। তাই ছোট থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়েছেন বাপ্পি। মা-বাবার কাছেই প্রথম গানের তালিম নিয়েছিলেন তিনি। বহু বাংলা এবং হিন্দি ছবিতে সুর দিয়েছেন, অজস্র গান গেয়েছেন তিনি।

সত্তর এবং আশির দশকে হিন্দি ছায়াছবির দুনিয়ায় জনপ্রিয় নাম ছিলেন বাপ্পি লাহিড়ী। ডিস্কো ডান্সার, চলতে চলতে, শরাবি-র মতো হিট হিন্দি ছবিতে গানে সুর দিয়েছেন তিনি। তেমনই বাংলায় অমর সঙ্গী, আমার তুমি, আশা ও ভালবাসা, অমর প্রেমের মতো হিট ছবির গানে সুর দিয়েছিলেন তিনি। বহু গান গেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!