1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

একুশে পদকপ্রাপ্ত বরেণ্যজন মফিদুল হককে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৬ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পাঠাগার আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক হয়ে প্রজন্মান্তরে স্মরণীয় হয়ে থাকবেন মফিদুল হক। একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত বরেণ্য লেখক-গবেষক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মফিদুল হকের ৭৯তম জন্মদিন উপলক্ষে বেসরকারি গ্রন্থাগার সমূহের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। বক্তাগণ সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে তাঁর জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা ড. রিজিনা বেগম, সত্যজিৎ রায় মজুমদার, হাসিবুল হক, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহবায়ক মোহাম্মদ শাহনেওয়াজ,  সদস্য সচিব জহির উদ্দিন আহমেদ, সীমান্ত পাঠাগারের সাধারণ সম্পাদক কাজী সুলতান আহমেদ টুকন, মুকুল ফৌজ পাঠাগারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভুলু, পাঠাগার বার্তা’র সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের সভাপতি রত্নদীপ দাস (রাজু), আলোকবর্তিকা গ্রন্থালয়ের সভাপতি তুষার চন্দন, কামাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এহতেশাম সিদ্দিকী হিমেল, কেরানীগঞ্জ রেফাতুন্নেছা পাঠাগারের সভাপতি অপু সুলতান, উত্তরা পাবলিক লাইব্রেরির সভাপতি তারেক আহমেদ, শ্রুতি পাঠকেন্দ্র পাঠাগারের সভাপতি শাহজাহান শুভন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহের জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিনিধি, স্বপ্নপূরণ পাঠাগারেী প্রতিনিধি, মেহেরপুর ও জামালপুর থেকে দুইজন নারী প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!