1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

দনিয়া পাঠাগারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানান আয়োজন 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৯ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও  মহান শহীদ দিবস উপলক্ষে রাজধানী ঢাকার দনিয়া পাঠাগারের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২৩তম বর্ণমালা আঁকা প্রতিযোগিতা, কবিতা ও ইতিহাস পাঠ অনুষ্ঠান।
​আজ (শনিবার) সকাল ১০টায় রাজধানীর আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা শুরু হয়। দনিয়া পাঠাগারের এই আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিল নেক্সাস বিল্ডার্স। কচি-কাঁচার কলতানে মুখরিত এই আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।
​শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে মোট ৬টি বিভাগে প্রতিযোগিতাটি আয়োজিত হয়। ৬টি বিভাগে ১৮ জন বিজয়ীদের মধ্যে বই উপহার দেওয়া হয়। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের প্রধান, দনিয়া পাঠাগারের নেতৃবৃন্দ এবং নেক্সাস বিল্ডার্সের পরিচালনা পরিষদের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!