1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৬২ বার পঠিত
মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে: যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে (সোমবার, ৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের পঞ্চখানা হলে এক মতবিনিময় ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  সংগঠনের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে ও  সেক্রেটারি জেনারেল ড. আজিজুল আম্বিয়া এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক রবীন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি সাকির হোসেন এবং সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ।
 টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার দলীয় মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম ,টাওয়ার হেলমেট কাউন্সিলের সাবেক স্পিকার ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশনার খালেস উদ্দিন ও আহবাব হোসেন,  টাওয়ার হেলমেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর কবি / সাংবাদিক শাহ সোহেল আমীন , সাবেক কাউন্সিলর তারিক খান,  ২৬ শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী , সাংবাদিক রেজাউল করিম মৃধা, কবি/ সাংবাদিক ইমদাদুন খান, এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার এমডি সুহেজ মিয়া, নিরাপদ সড়ক চাই ইউকের সাবেক সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মতব্বির হোসেন চুনু, আরুক চৌধুরী, কবি সামছুদ্দিন চৌধুরী, কবি বাবুল তালুকদার,আব্দুল সাত্তার,  সাংবাদিক নজরুল ইসলাম, মিছবা মাসুম, মনির হোসেন, মোঃ জিলানী, শাহ শরীফ উদ্দিন, শাখাওয়াৎ ফরায়েজি, সোহেল আহমদ সামি , বাবুল তালুকদার, জুবেল বেলাল, শাহীন তফাদার, জয়া জয়নব, রহীম উদ্দিন, আব্দুর রব, রোমান আহমদ, লাভলী বেগম, সজিব আহমদ, শফিকুর রহমান চৌধুরী রুহেল প্রমুখ ।
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিত্বদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান অতিথি রবীন সিদ্দিকী তার বক্তব্যে প্রবাসে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, ঐক্য এবং ইতিবাচক ভূমিকার উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান অনলাইন মিডিয়া বিশেষ ভূমিকা রাখছে। তিনি AI ব‍্যবহারে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। এছাড়াও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টি মনোনীত মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম তার বক্তব্যে কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানটি ঈদের আনন্দ ভাগাভাগি এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!