নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি-এর সম্মেলন প্রস্তুতি কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ জুন, শুক্রবার) সকালে রাজধানীর পুরাণ ঢাকার গ্রন্থবিতান গ্রন্থাগারে সংগঠনের আহবায়ক মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব জহির উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৮ টি বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সীমান্ত গ্রন্থাগারের সাধারন সাধারন সুলতান আহমেদ টোকন, রাজধানীর পুরাণ ঢাকার গ্রন্থবিতানের সহ সাধারণ সম্পাদক গোলাম হোসেন মনির, কামাল স্মৃতি পাঠাগার সাধারণ সম্পাদক এহতেশাম খান সিদ্দিকী হিমেল, মুকুল ফৌজ পাঠাগার সভাপতি আশিকুর রহমান ভুলু, বেরাইদ গণপাঠাগারের সভাপতি এমদাদ হোসেন ভূইয়া, হবিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের সভাপতি রত্নদীপ দাস রাজু, বুকল্যান্ড লাইব্রেরির সহ-সভাপতি আনোয়ারুল হক, মানিকগঞ্জের আফরোজা আক্তার স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আশিক মিয়া ও রবিউল আলম, কেরানীগঞ্জের গোলাম আবেদীন মাস্টার ও রেফাতুননেছা গ্রন্থাগারের সভাপতি অপু সুলতান, সৃষ্টি পাঠোদ্যানের প্রতিনিধি জ্যোৎস্না আক্তার, চাঁদপুরের স্কলার পাবলিক পাঠাগারের প্রতিনিধি হাসান ব্যাপারী, জামালপুরের ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন ও গ্রন্থাগারের প্রতিনিধি নূর আলম খান, আলোকবর্তিকা গ্রন্থালয়ের সাধারণ সম্পাদক তোষার চন্দন, তাহমিনা ইকবাল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শফিউল গনি, সীমান্ত গ্রন্থাগারের সদস্য মানজারুল ইসলাম সুইট, সেলিম আল দীন স্মৃতি পাঠাগারের প্রতিনিধি কামরুল ইসলাম খান, সিলেটের পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির প্রতিনিধি আজিজুল পারভেজ, মুক্তি গণপাঠাগারের প্রতিনিধি রাশেদুল আলম, গ্রন্থবিতানের কৃষ্টি সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, গ্রন্থবিতানের সদস্য আরমান হোসেন, অনির্বান পাঠাগারের সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, খুলনার তারপদ বৈরাগী স্মৃতি পাঠাগারের সভাপতি দীপঙ্কর বৈরাগী, শুচি পাঠচক্র ও পাঠাগারের সাধারণ সম্পাদক শাহজাহান শুভন, মুসূরা পাঠাগারের প্রতিনিধি সাবিনা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গণগ্রন্থাগারের মোহাম্মদ শাহজাহান প্রমুখ। সভা শেষে গ্রন্থবিতান গ্রন্থাগারের পক্ষ থেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্যে দিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যতম প্রধান দুটি সিদ্ধান্ত হচ্ছে –
১. প্রত্যেক গ্রন্থাগার থেকে দুইজন করে প্রতিনিধি অংশগ্রহণ করতে পারবে।
২. সম্মেলনের সম্ভাব্য তারিখ জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগষ্ট মাসের ২য় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।
Leave a Reply