1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী জনাব আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি ঢাকাস্থ কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ (১৬ জুন ২০২৬)  ইনস্টিটিউটে পৌঁছালে কবি নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে তাঁরা ইনস্টিটিউটের লাইব্রেরি, বিভিন্ন বিভাগ, নতুন ও পুরাতন ভবনসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং জাতীয় কবির স্মৃতি ও সাহিত্যকর্ম গভীরভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে মন্ত্রী নিতাই রায় চৌধুরী ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্যকর্ম বিশ্বের প্রধান প্রধান ভাষায় অনুবাদ করে বিশ্ববাসীর কাছে তাঁর সাহিত্যদর্শন পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে তিনি একটি উচ্চপর্যায়ের ‘অনুবাদ কমিটি’ গঠনের নির্দেশ দেন। কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে সদস্যসচিব করে প্রস্তাবিত এ কমিটিতে বাংলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এবং উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী আব্বাস উদ্দিনের কন্যা ড. নাশিদ কামালকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। একই সঙ্গে তিনি ‘নজরুল বর্ষে’ ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় কবির জন্মস্থান পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন এবং এ সফর রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশনা দেন। তিনি ইনস্টিটিউটের পুরাতন ভবন দ্রুত সংস্কার এবং নবনির্মিত ভবনে দাপ্তরিক কার্যক্রম দ্রুত স্থানান্তরের তাগিদও দেন।
সভায় উপস্থিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইনস্টিটিউটের বিভিন্ন শূন্যপদে দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং এ বিষয়ে কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান। প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকল শূন্যপদে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কবি নজরুল ইনস্টিটিউটের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সভায় ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!