1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নবীগঞ্জে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের উদ্যোগে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২০ জুন) নবীগঞ্জের হিরা মিয়া গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বইপ্রেমীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জনাব তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল করিম, হিরা মিয়া গার্লস হাই স্কুলের শিক্ষক প্রদীপ রঞ্জিত দাশ, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন আহমদ, চৌশতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ লাবলু, রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান চৌধুরী পান্না, আনন্দ নিকেতন নবীগঞ্জের সভাপতি প্রণব দেব এবং বিশিষ্ট চিত্রশিল্পী আসাদ আহমদ সুমন। এছাড়াও ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেক।

বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক বিস্তারের কারণে বই পড়ার প্রতি আগ্রহ কিছুটা কমে গেলেও জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং মানবিক মূল্যবোধ গঠনে বইয়ের বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবীগঞ্জ এর বিভিন্ন সুনামধন্য উচ্চ বিদ্যালয় হতে তুখোড় ১৪ জন মেধাবী শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মোছা. হাফিজা আক্তার নাদিয়া, দ্বিতীয় স্থান অর্জন করে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার কেয়া এবং তৃতীয় স্থান অর্জন করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জয়দীপ রায়।

পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে নগদ অর্থসহ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।

উল্লেখ্য, লাল-সবুজ সাইক্লিং ক্লাবের বিভিন্ন সদস্যদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়৷ তাদের মধ্যে অন্যতম হলেন, সংগঠনের সাধারণ সম্পাদক- শেখ মোজাহিদ আহমেদ ও সদস্যবৃন্দ রিমন ইসলাম খাঁন, কাওছার আহমেদ ও সৌমিক। এছাড়াও পরিকল্পনা ও সার্বিক আয়োজনে ছিলেন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক শাহরিয়ার রশীদ বুলবুল।

উক্ত অনুষ্ঠানে “নবীগঞ্জের ইতিকথা” বইয়ের লেখক মতিয়ার চৌধুরীর কে সংগঠনের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেক এর পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়। হস্তান্তর গ্রহন করেন লেখক এর পরিবার এর পক্ষ থেকে জনাব ছালিক হোসেন চৌধুরী নূর গাঁও এবং শাহিনুর আক্তার চৌধুরী পান্না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাল-সবুজ সাইক্লিং ক্লাবের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে বইমুখী করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!