1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৬০ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের যুক্ত আয়োজনে আজ ২২শে জুন ২০২৬, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির উপপরিচালক (চলতি দায়িত্ব) ড. মুহাম্মদ মোজাম্মেল হক।

সেমিনারের প্রথম অধিবেশনে ‘সৈয়দ মুজতবা আলীর জীবনদর্শন ও তাঁর সাহিত্যকর্মের প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব। প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য এবং অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম।
দ্বিতীয় অধিবেশনে ‘কবি ফজল শাহাবুদ্দীন ও তাঁর কবিতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক যুগান্তরের সাবেক সহযোগী সম্পাদক, কবি ও গবেষক ড. মাহবুব হাসান। প্রবন্ধের বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা এবং অধ্যাপক ড. মো. ফয়জুল হক।

সেমিনারে সভাপতিত্ব করেন সেমিনার উদ্‌যাপন কমিটির আহ্বায়ক এবং শাবিপ্রবির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম। অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের আলোচনায় সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের সাহিত্যকর্ম, চিন্তাভাবনা এবং বাংলা ভাষা ও সাহিত্যে তাঁদের অবদানের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দুই প্রজন্মের এই দুই সাহিত্যিকের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে মানবিক মূল্যবোধ, উদার দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যবোধের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হবে। সৈয়দ মুজতবা আলীর রসবোধ ও বৈদগ্ধ্য বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে বিপুলভাবে আর ফজল শাহাবুদ্দীনের কবিতার বিশুদ্ধতা ও ঐতিহ্যচেতনা আমাদের কাব্যভুবনকে বিস্তৃত করেছে নান্দনিক ঐশ্বর্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!