1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় তুলির ২য় স্থান অর্জন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৮৩ বার পঠিত

দিরাই উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ) : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত চিত্রাংকন, কুইজ, সংগীত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান আজ সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অর্পা দাশ তুলি রচনা প্রতিযোগীতায় (কলেজ পর্যায়ে) ২য় স্থান অধিকার করেছে। উল্লেখ্য যে, অর্পা দাশ তুলি প্রথমে দিরাই উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম ও সুনামগঞ্জ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে উক্ত পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রশাসক মোঃ মুজিবর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ প্রমুখ। উল্লেখ্য যে, অর্পা দাশ তুলি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জগৎবন্ধু চৌধুরীর দ্বিতীয় মেয়ে অলি রানী দাশের প্রথম সন্তান এবং সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় প্রতিষ্ঠিত বিবিয়ানা মডেল কলেজের দ্বাদশ শ্রেণির কৃতি শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!