1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

লেখক ও প্রকাশকের নিকট পাঠাগার বার্তা’র সম্পাদকের আহবান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১১০২ বার পঠিত

প্রাপক,
লেখক ও প্রকাশক (সকল)
অমর একুশে বই মেলা-২০২২ খ্রি.।

সুপ্রিয় সুধী,
মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির আন্দোলনের সহযাত্রী হিসেবে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা নিবেন। শ্রদ্ধেয় লেখক/প্রকাশক বৃন্দ, আপনারা অবগত আছেন যে, আমাদের দেশের বেসরকারি গণগ্রন্থাগার গুলো জাতীয় গ্রন্থকেন্দ্রের বাইরে বই অনুদান পাওয়ার তেমন কোন সুযোগ নেই। একটি দেশের বই পড়া আন্দোলন বেগবান হতে লেখক-প্রকাশক-পাঠকের সমন্বয় প্রয়োজন। সেই নিরিখে আপনাদের নিকট সবিনয় অনুরোধ রাখতে চাই যে, এবারের অমর একুশে বই মেলার পরে বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা গ্রন্থাগারের কার্যক্রমকে গতিশীল করতে আপনাদের প্রকাশিত নতুন বইয়ের অন্তত ১ কপি করে প্রদান করুন। এতে করে গ্রামীণ পাঠাগার গুলো যেমন সমৃদ্ধ হবে, তেমনি লেখক ও প্রকাশকের সাথে পাঠাগার কর্মীদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে। আর এই বন্ধনই একদিন বাংলাদেশের বই পড়া ও পাঠাগার আন্দোলনকে বহুদূর নিয়ে যেতে সক্ষম হবে।

একজন পাঠাগার কর্মী হিসেবে এ অনুরোধ দেশের সকল লেখক ও প্রকাশকের নিকট রাখলাম।

বিনীত

রত্নদীপ দাস (রাজু)
সম্পাদক ও প্রকাশক
পাঠাগার বার্তা
ইমেইল : pathagarbarta@gmail.com
মোবাইল : ০১৭৩৭-৯১২৪৯৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!