1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ইউআইইউ’তে ‘ন্যাশনাল জব ফেস্টিভ্যাল-২০২২’ অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে ‘ন্যাশনাল জব ফেস্টিভ্যাল-২০২২’ শিরোনামে দুদিনব্যাপী চাকুরি মেলার সমাপনী অনুষ্ঠান আজ বিকালে ইউআইইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈনুদ্দিন হাসান রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলী, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা জনাব মোঃ রেজাউল করিম, ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এমরানুল হক, পাকিজা টেকনোভেশন লিমিটেডের সিইও জনাব শেখ জাহিদুল ইসলাম, প্রাইম ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ফয়সাল রহমান, সিন্দাবাদ ডট কমের সিইও জনাব জি এম কামরুল হাসান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর মাননীয় উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- এই মেলা করোনা পরবর্তি চাকুরি প্রার্থীদের সহায়কের পাশাপাশি একাডেমিক ও ইন্ডাষ্ট্রিজের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এবার জব মেলায় দেশ সেরা ১২০ টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। নিয়োগকর্তারা স্পট ইন্টারভিউ এবং সিভি কালেকশনের মাধ্যমে প্রার্থী বাছাই করে সেখানেই নিয়োগ চূড়ান্ত করেন এবং ক্যারিয়ার সম্পর্কিত নানা ধরনের সেমিনার অনুষ্ঠিত হয়। দুদিনে প্রায় ২০ হাজার প্রার্থী এ মেলায় অংশ নেয় এবং ৩০ হাজার সিভি জমা পড়ে। নিয়োগদাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে আছে – ইউনাইটেড গ্রুপ, পাকিজা টেকনোভেশন লিঃ, ব্যাংক এশিয়া, প্রগতি ইন্সুরেন্স, বিকাশ, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, এসিআই, আকিজ ভেঞ্চার লিঃদ, আরলা ফুডস, বাংলালিংক, টেকনোভেটস, বিক্রয় ডটকম, উত্তরা মোটরস লিঃ, প্রাণ-আরএফএল গ্রুপ, মদিনা গ্রুপ, নাভানা গ্রুপ, ওয়ালটন গ্রুপ, রেইনফোর্স ল্যাব, ডেকো গ্রুপ, আইপিডিসি ফিন্যান্স, উপায়, মুন্সি গ্রুপ ইত্যাদি।

উক্ত অনুষ্ঠানে ইউআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়া, ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের পরিচালক, জবান মঞ্জুরুল হক খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চাকুরি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!