1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাগ্রত আছিম গ্রন্থাগারের নতুন কমিটি গঠন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৪২ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জিল্লুর রহমান রিয়াদ’কে সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ’কে সাধারণ সম্পাদক করে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগারের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আজ গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি শোয়াইব হাসান শিবলী ও সাধারণ সম্পাদক এবিএম জাকির হাসান কাউসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২২-২৩ সেশনের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

গ্রন্থাগার পরিচালনা কমিটিতে তৌকির আহমেদ তুষার ও এবিএম জাকির হাসান কাউসার সহ-সভাপতি, মেহেদী হাসান আকাশ ও আসাদুজ্জামান আসাদ যুগ্ম সাধারণ সম্পাদক, কাউসার আহমেদ ও মোঃ সিফাত উল্লাহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পরিচালনা কমিটির অন্যান্যরা হচ্ছেন দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক আল-আমিন শাহপরান দৌলত, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ সাকিব হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিয়ান আহমেদ দেলোয়ার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক হাদীউল ইসলাম মিয়াদ, সমাজ কল্যাণ সম্পাদক সাইদুর রহমান সাগর, সাংস্কৃতিক সম্পাদক আবু সাইদ তন্ময়, রক্তদান বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস তুষার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক, সাহিত্য সম্পাদক মোঃ সাব্বির তালুকদার, আপ্যায়ন সম্পাদক ইমাম মেহেদী হাসান ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম ইশাত।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক সভাপতি শোয়াইব হাসান শিবলী, মোঃ হুমায়ুন কবির ও মোঃ তামিম এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আলম নাহিদ ও মোঃ মেহেদি হাসান জাহিদ।

গ্রন্থাগার পরিচালনা কমিটির বিদায়ী সভাপতি শোয়াইব হাসান শিবলী বলেন, “পূর্বের সকল অভিজ্ঞতা এবং প্রজ্ঞা ব্যবহার করে আমাদের গ্রন্থাগারের কার্যক্রম এগিয়ে যাবে নতুন উদ্যমে, ইনশাআল্লাহ। আমাদের পাশে শুরু থেকে এখন পর্যন্ত যারা ছিলেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের ভবিষ্যৎ কার্যক্রমেও ইনশাআল্লাহ সকলকে পাশে পাবো।”

গ্রন্থাগার পরিচালনা কমিটির বিদায়ী সাধারণ সম্পাদক এবিএম জাকির হাসান কাউসার বলেন, “বই মানুষের জ্ঞান, চিন্তা ও মননের বিকাশ ঘটায় এবং রুচিকে করে মার্জিত। কিন্তু আমরা অতিমাত্রায় ভার্চুয়াল হয়ে পড়ায় বই পাঠে অনীহা সৃষ্টি হচ্ছে এবং মুক্ত জ্ঞান চর্চা বিঘ্নিত হচ্ছে। আমি প্রত্যাশা করব নতুন দায়িত্বপ্রাপ্তরা মানুষকে বই ও পাঠাগারমুখী করবে।”

গ্রন্থাগার পরিচালনা কমিটির নতুন সভাপতি মোঃ জিল্লুর রহমান রিয়াদ বলেন, “সফলতার ৬ষ্ঠ বর্ষে জাগ্রত আছিম গ্রন্থাগার এখন কয়েক শতাধিক পাঠককে নিয়মিত সেবা প্রদান করছে। সকলের সহযোগিতায় গ্রন্থাগারের অবকাঠামো উন্নয়ন ও পাঠকদের জন্য বই পড়ার একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে কাজ করব আমি, ইনশাআল্লাহ।”

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ বলেন, “আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য গ্রন্থাগারের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং গ্রন্থাগারের সকল দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!