1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৮৩ বার পঠিত

চাইহ্লাউ মারমা (খাগড়াছড়ি প্রতিনিধি) : আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতির শিশু দিবস উপলক্ষে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টা ঘটিকায় স্কুল হলরুমে এই আয়োজন করা হয়।

সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে শিক্ষার্থীদের মিয়া ভাইয়ের ছবি প্রদর্শন ও বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপর রচনা প্রতিযোগীতা করা হয়।

অনুষ্ঠানের এক আলোচনা সভায় মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক বিমলেন্দু চাকমা, সহকারী শিক্ষক প্রতুল চাকমা ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের শিক্ষক চাইহ্লাউ মারমা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের এসএসসির পরীক্ষার্থী সবিতা চাকমা ও মেছাইনু মারমা।

শেষে ক ও খ গ্রুপে মোট ৬ জন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!