1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নারী শিক্ষা উন্নয়নে সংসদ সদস্য মনজুর হোসেনের সাইকেল বিতরণ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৬৮ বার পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঘোপঘাট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।ফরিদপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর হোসেন বুলবুলের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের হল রুমে ষষ্ঠ, ৭ম থেকে ৮ম শ্রেণির ২০ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়। বিদ্যালয়ের হলরুমে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যলয়ের ম্যনিজিং কমিটির সভাপতি বদিউল আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সাংসদ মনজুর হোসেন বুলবুল।

প্রধান অতিথি মনজুর হোসেন বুলবুল তার বক্তব্যে বলেন,এই বাইসাইকেল দরিদ্র মেধাবী ছাত্রীদের প্রদান করা হবে।পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হবে। নারীরা যাতে শিক্ষা খাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, এটি তারই একটি অংশ আজকের এই বাইসাইকেল বিতরণ কার্যক্রম।আমাদের সমাজ জীবনকে আরো নান্দনিকভাবে সাজাতে হবে। এ জন্যে নারীর ক্ষমতায়ন আবশ্যক। আজকের এই বাইসাইকেল বিতরণ কার্যক্রম ছাত্রীদের আরো সাহসী করে তুলবে, সুদৃঢ় মনোবল নিয়ে তারা কাঙ্খিত জীবনের মসৃন পথ তৈরী করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা আক্তার ;সাবেক পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মোঃ আশিকুর রহমান চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার, মোঃ শহিদুল ইসলাম অফিসার ইনচার্জ মধুখালি, মির্জা আজাউল ইসলাম সদস্য ফরিদপুর জেলা পরিষদ, মোঃ মতিয়ার রহমান খান চেয়ারম্যান বাগাট ইউনিয়ন, দেবপ্রসাদ রায় সদস্য জেলা পরিষদ ফরিদপুর,জেলা যুবলীগের সদস্য মোঃ জুয়েল খান, যুবলীগ নেতা মোঃ আজগর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!