1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মায়ের তুলনা শুধু মা নিজেই- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩০৮ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মায়ের তুলনা শুধু মা নিজেই। মায়ের মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসা। সন্তানের সুখের জন্য হাসিমুখে সব কিছু বিলিয়ে দিতেও মা কার্পণ্য করেন না। মায়েরা সবসময়ই সম্মানিত। পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

প্রতিমন্ত্রী আজ রাতে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-উইমেন্স আয়োজিত বসন্ত উৎসব ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উৎসব উদ্বোধন করেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

প্রধান অতিথি বলেন, বৌদ্ধধর্ম একটি সার্বজনীন অহিংস, সাম্য ও মানবতাবাদী ধর্ম। মূলতঃ মানবতা এবং মানবিক গুণাবলির বহিঃপ্রকাশই এই ধর্মের বিশেষত্ব। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বৌদ্ধ ধর্মে পঞ্চশীল নীতি রয়েছে, যথা- প্রাণী হত্যা না করা, পড়ে থাকা কোন বস্তু না নেয়া, কামাচার বা অবৈধ সম্পর্ক না করা, মিথ্যা কথা না বলা এবং সুরা জাতীয় অর্থাৎ মদ, গাঁজা প্রভৃতি সেবন না করা। কে এম খালিদ উপস্থিত সবাইকে আহবান জানিয়ে বলেন, আসুন আমরা বুদ্ধের শিক্ষায় মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হই।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-উইমেন্স এর সভাপতি ডা. দীপি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া।

আশীর্বাদমূলক বক্তব্য রাখেন (আশীর্বাণী দেন) মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সহ-সভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথের ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মধুমিতা বড়ুয়া চৌধুরী এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-ইয়ুথ এর সভাপতি অমল বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-উইমেন্স এর নির্বাহী সভাপতি অর্পিতা বড়ুয়া।

অনুষ্ঠানে ছয়জন রত্নগর্ভা মাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত গুণিজনরা হলেন যথাক্রমে দ্রুপদী বালা সিংহ, মেনকা বালা বড়ুয়া, সুখদা বড়ুয়া, মাধুরী বড়ুয়া, অমিয় প্রভা বড়ুয়া ও মুকুল প্রভা বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!