1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

টিপ – আহমেদ শাহাব

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৯২ বার পঠিত

টিপ
আহমেদ শাহাব

আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
টিপ মেখে টিপ দেখে কাটালে যে শৈশব
টিপ নিয়ে কেন তবে ফাজলেমি এইসব?
আলসে ছিলেনা বলে উঠতে যে সকালে
রোজ তাই চাঁদা ভাই টিপ দিত কপালে।
লাখো লাখো টিপ মেখে বড় হলি খোকা তুই
সেই টিপে আজ কেন করছিস ঘাইঘুই?
চোখে পাপ থাকেনাকো, পাপ থাকে মগজে
এইসব অমিয় বাণী লিখে রাখ কাগজে।
কেন সব সুন্দরে এত তোর ফোবিয়া
পেঠ ভরে জল খাস ডুবা জলে ডুবিয়া?
মনোরম যাহা কিছু করে তোর চোখে মিস
চাঁদ রূপ মুখগুলি বস্তাতে ঢেকে দিস।
হিঁদুর হিঁদুর বলে ছেড়ে নিজ কালচার
দেউলিয়া হলি তুই পোষে মরু ভালচার।
জোব্বা আব্বা ছেড়ে হ রে খাঁটি বাঙাল
নিজ ধন ছেড়ে কেন পরধনে কাঙ্গাল?
আয় আয় চাঁদ মামা হাতে নিয়ে ডান্ডা
বোকাসুদা ভাগ্নেদের করে দিতে ঠান্ডা।

লেখক : কবি ও প্রাবন্ধিক, ডেট্রয়েট, মিশিগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!