1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্যোগে কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৩২ বার পঠিত

চাইহ্লাউ মারমা (খাগড়াছড়ি প্রতিনিধি) : খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায় মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্যোগে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ১১টা ঘটিকায় স্কুল হলরুমে এই কবিতা আবৃত্তি আয়োজন করা হয়।

এতে ১০ জন শিক্ষার্থী কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। পরে সাজেদা আক্তারকে ১ম স্থান, সুনীতা মারমাকে ২য় স্থান ও তানজিনা আক্তারকে ৩য় স্থান হিসেবে ফলাফল ঘোষণা করা হয়।

কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক বৃন্দা মজুমদার, প্রতিষ্ঠানের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা, খাগড়াছড়ি ইউনিট ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা প্রসন্ন রায় এবং স্কুল গ্রন্থাগার কমিটির সভাপতি আসমা আক্তার প্রমুখ।

লাইব্রেরি কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের বিকশিত করার লক্ষ্য প্রতি মাসে আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই মাসে আরো নৃত্য প্রতিযোগীতা করার আশ্বাস দেন। শেষে ৩জন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!