1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমানকে বাংলা একাডেমি কর্তৃক ‘রবীন্দ্র পুরষ্কার ২০২১’ প্রদান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২২৪ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : আজ সকালে বাংলা একাডেমি কর্তৃক ‘রবীন্দ্র পুরষ্কার ২০২১’ বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমানকে প্রদান করা হয়।এ উপলক্ষে আজ বাংলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম লোকমান। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম।

অনুষ্ঠান শেষে ড. আতিউর রহমান বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের জাতিসত্তা ও অস্তিত্বের প্রতীক। বাঙালী বিশ্বব্যাপী যে স্বাতন্ত্র্য ও অভিজাত্য রয়েছে এর বড় অবদান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। বাঙালির নান্দনিক চর্চাকেও যিনি এগিয়ে নিয়ে গেছেন। রবীন্দ্রনাথের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ শুধু লেখক নন, বড় মাপের একজন অর্থনীতিবিদও। কেননা কৃষি ও কৃষকের উন্নতির কথা অনবরত বলেছেন। সমাজের বঞ্চিতজনদের এগিয়ে নেওয়া ও আত্মশক্তির সন্ধান করেছেন। তার আর্থসামাজিক ভাবনাকে তাই আরও তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, ‘ রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতীয়তা ও বাংলা ভাষাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানাভাবে স্মরণ করেছেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রগবেষক ড. আতিউর রহমানের লেখালেখি তাঁকেও রবীন্দ্রনাথ-কেন্দ্রীক সাহিত্য রচনায় উৎসাহিত করেছে।

উল্লেখ্য যে ড. আতিউর রহমানের রবীন্দ্র বিষয়ক বহুমাত্রিক লেখা দেশে বিদেশে বিপুলভাবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!