1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সময়ের প্রয়োজনে বাংলা নববর্ষের নগরায়ণ ঘটেছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৪০ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যুগের ও সময়ের প্রয়োজনে বাংলা নববর্ষের নগরায়ণ ঘটেছে। আগে নববর্ষের আনুষ্ঠানিকতা গ্রামে-গঞ্জে সীমাবদ্ধ ছিল যেটার বিস্তৃতি এখন শহর, নগর, বন্দরে ছড়িয়ে পড়েছে। স্পষ্ট করে বললে, শহরেই এখন বাংলা নববর্ষ জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হয়। একইভাবে গ্রামীণ পিঠা উৎসবও স্থানান্তরিত হয়ে শহুরে উৎসবে পরিণত হয়েছে। তবে, শুধু যেন আনুষ্ঠানিকতায় পরিণত না হয় এ বাংলা নববর্ষ উৎসব- সেদিকে লক্ষ্য রাখতে হবে। আনুষ্ঠানিকতার সাথে নববর্ষের অসাম্প্রদায়িক চেতনা ধারণ ও লালন করা জরুরি।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত ‘বাংলা নববর্ষের নগরায়ণ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এটি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। এ অনুষ্ঠান পরিণত হয়েছে প্রতিটি বাঙালির কাছে শেকড়ের মিলনমেলায়। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, নববর্ষ বাঙালি জাতিকে একত্রিত করে জাতীয়তাবোধে। জীর্ণ-পুরনোকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি।

বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফাতেমা কাওসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!