1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

অচিরেই মেক্সিকোর সঙ্গে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম জোরদার হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মেক্সিকো প্রাকৃতিক সম্পদে ভরপুর অত্যন্ত সম্ভাবনাময় এবং বৈচিত্র্যময় একটি দেশ। দেশটির রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য। আমার চলমান মেক্সিকো সফরে আগামী ০১ অক্টোবর তারিখে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তি সম্পাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এটি সম্পাদিত হলে অচিরেই মেক্সিকোর সঙ্গে আমাদের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও জোরদার ও বেগবান হবে।

প্রতিমন্ত্রী গতকাল (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাস মেক্সিকো’র আয়োজনে মেক্সিকো প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, মেক্সিকো দূতাবাসের কাউন্সেলর শাহনাজ আক্তার রানু, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন সহ মেক্সিকোতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বলেন, মেক্সিকোতে ই-পাসপোর্ট চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে। বাংলাদেশ থেকে তুলা আমদানির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিমন্ত্রী এসময় ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করেন। তাছাড়া তিনি মেক্সিকো থেকে এমবিবিএস পাস করা একজন বাংলাদেশি ডাক্তারের বিএমডিসি’র সার্টিফিকেট পেতে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় অংশগ্রহণকারী সকলে বাংলাদেশে মেক্সিকো দূতাবাস চালুর বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!