1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

অনলাইন সাহিত্য গ্রোপের ঈদ পুনর্মিলনী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পঠিত

স্টাফ রিপোটার: অনলাইন সাহিত্য গ্রুপ বাউল মেলার আয়োজনে গত ৬ ই জুলাই রোজ শনিবার ঢাকা ক্যান্টনমেন্ট ইউসিভি চত্বর মহারাজা রেস্টুরেন্টে গ্রুপের সন্মানিত কবি লেখক ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো বর্ণাঢ্য ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান।

গ্রুপের সন্মানিত এডমিন কবি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং এডমিন মীর সালেহা কাঞ্চি ও এডমিন ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে চিপ এডমিন রিয়াজ আহমেদ জুয়েল ও সহকারী চিপ এডমিন এম ডি হক এর পক্ষ থেকে সকল অতিথিদের শুভেচ্ছা জানান এডমিন ইকবাল হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গ্রুপের সন্মানিত এডমিন আবদুস সালাম, হেনা আক্তার ও কাজী হাসান। অনুষ্ঠানে স্বনামধন্য কবি লেখকদের মধ‍্য আরো উপস্থিত ছিলেন সুরমা আক্তার, ড. প্রকৌশলী আবু রায়হান, সাফিকা জোহরা জেসি, আয়শা ছিদ্দিকা কনক, অন্ত মিলন, মাহবুব হাসান, সাকিনা কাইয়ুম, আফরিন সাজিয়া, নবারুন বিশ্বাস, মনির সর্দার, সামসুন্নাহার, উম্মে কুলসুম গুলশানা খানম, সামসুন্নাহার (বিউটি আপা), ইমরানুল মামুন, সাতিল ইবনে ইব্রাহিম, কাজী বোরহান, নীপা চৌধুরী, লিমা আফরোজ, সৈয়দ কামরুল হক টিটু, মনোয়ার হোসেন তুরাইন, তৌহিদ তরফদার বাবু, সুপ্তি, কামরুল মুরাদ, নাসরিন খান সহ আরো অনেকে।

আরো উপস্থিত ছিলেন বাউল মেলা সাহিত্য গ্রুপের অফলাইনে সামাজিক ও মানবিক কর্মকান্ডে দ্বায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা জনাব শরিফুল হক ও তানজিন আহমেদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগত কবি ও কন্ঠশিল্পী বৃন্দ তাদের সুমধুর কণ্ঠের আবৃত্তি ও গানে মাতিয়ে রাখেন সন্মানিত অতিথিবৃন্দকে।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ঈদ পুণর্মিলনীর কেক কেটে সবাই কে আপ‍্যায়িত করেন কবি সুরমা আক্তার, কবি হেনা আক্তার ও আফরিন সাজিয়া।

পরিশেষে গ্রুপের এডমিন ইকবাল হোসেন ভুঁইয়া সকল অতিথি ও কবি লেখকদের কে বাউল মেলা গ্রুপ কে আরো প্রাণোবন্ত ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের চতুর্থ এবং শেষ পর্বে অতিথিদের জন্য ডিনারের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!