1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

অনির্বাণ লাইব্রেরীর পক্ষ থেকে দেশের সচল ৬টি গ্রামীণ গণগ্রন্থাগারকে বই উপহার প্রদান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৯৪ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি : খুলনা জেলার পাইকগাছা উপজেলার অনির্বাণ লাইব্রেরীর পক্ষ থেকে দেশের ৬টি গ্রামীণ গণগ্রন্থাগারকে বই উপহার দেওয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও একুশে বইমেলা থেকে একলক্ষ টাকার বই কেনা হয়েছে নির্বাচিত ছয়টি গণগ্রন্থাগারকে বই উপহার দেওয়ার জন্য। গতকাল গ্রন্থাগারের স্ব স্ব ঠিকানায় সুন্দরবন কুরিয়ারে বই পাঠানো হয়েছে। নির্বাচিত ছয়টি গণগ্রন্থাগার হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার ও চুনারুঘাট উপজেলার মেধাবিকাশ গণগ্রন্থাগার, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার লোকগবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইমদাদুল হক পাঠাগার, যশোর জেলার মনিরামপুর উপজেলার শল্য শেখর মনীষ কুয়াদা পাবলিক লাইব্রেরী ও রাজবাড়ী জেলার শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগার। অনির্বান লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ বিষয়টা নিশ্চিত করেছেন। বই উপহারের জন্য একলক্ষ টাকা সংগ্রহ, বই ক্রয় সহ যাবতীয় ব্যবস্থাপনা করেন অনির্বান লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!