1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

অনুদান কমেছে বেসরকারি গণগ্রন্থাগারের

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে দেশের বেসরকারি গণগ্রন্থাগারে অনুদান প্রদান করা হয়ে থাকে। মোট বরাদ্দের পঞ্চাশ শতাংশ (৫০%) নগদ অর্থ বাকী পঞ্চাশ শতাংশ (৫০%) টাকার বই দেওয়া হয় জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে। প্রতি বছরের ন্যায় এবারও বেসরকারি গণগ্রন্থাগারের অনুদানের তালিকা প্রকাশ করা হয়েছে এবং অনেক গণগ্রন্থাগারের একাউন্টে অনলাইনে টাকা পৌঁছে গেছে। ‘ক’, ‘খ’ ও ‘গ’ এই তিন ক্যাটাগরিতে পাঠাগার গুলোতে অনুদান প্রদান করা হয়। বিগত ২০২২-২৩ অর্থ বছরে ‘ক’ ক্যাটাগরিতে সত্তর হাজার (৭০,০০০/-) টাকা, ‘খ’ ক্যাটাগরিতে পঞ্চান্ন হাজার (৫৫,০০০/-) টাকা ও ‘গ’ ক্যাটাগরিতে সাতচল্লিশ হাজার পাঁচশত (৪৭,৫০০/-) টাকা করে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ২০২৩-২৪ অর্থ বছরে ‘ক’ ক্যাটাগরিতে ছেষট্টি হাজার (৬৬,০০০/-) টাকা, ‘খ’ ক্যাটাগরিতে তিপ্পান্ন হাজার (৫৩,০০০/-) টাকা, ও ‘গ’ ক্যাটাগরিতে পয়তাল্লিশ হাজার (৪৫,০০০/-) টাকা করে বরাদ্দ দেওয়া করা হয়েছে। যা গত বছরের তুলনায় কম। অধিকাংশ খাতেই যেখানে সরকারি বরাদ্দ প্রতি বছর বাড়ানো হয়, সেখানে জ্ঞানের মশাল জ্বালানো আলোর বাতিঘর খ্যাত গ্রামীণ পাঠাগারের অনুদান কমানো দেশের পাঠাগার সংগঠকদের হতাশ করেছে। এই প্রতিবেদনের মাধ্যমে বেশ কয়েকজন পাঠাগার সংগঠক আগামী অর্থ বছরে বরাদ্দ বাড়ানো ও নূন্যতম একজন গ্রন্থাগার কর্মীর সম্মানী প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!