1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

অনুবাদক অধ্যক্ষ মোঃ কোরেশ খান এবং গবেষক ও ড.রণজিত সিংহের স্মরণ সভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি আয়োজনে প্রয়াত লেখক, অনুবাদক অধ্যক্ষ মোঃ কোরেশ খান এবং লেখক, গবেষক ও আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার প্রাপ্ত ড.রণজিত সিংহের স্মরণ সভা গত ১২ জুলাই ২০২৪ শুক্রবার, সন্ধ্যা ৬.৩০ মিনিটে মৌলভীবাজার পৌরসভা হলে অনুষ্ঠিত হয়। বিশ্ব কবিমঞ্চের উপদেষ্টা কবি ও শিক্ষাবিদ মায়া ওয়াহেদের সভাপতিত্বে ও বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধর এর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। মুখ্য আলোচক ছিলেন লেখক, গবেষক সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব, অতিথি হিসেবে আলোচনা করেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শান্তিপদ ঘোষ, আলোচনা করেন কবিও নাট্যকার আব্দুল মতিন,সাংবাদিক বকসি ইকবাল আহমদ, অধ্যাপক হিরন্ময় দেব, বাপা মৌলভীবাজার সম্পাদক কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, চলচ্চিত্রকার সেলিম সৈয়দ, অধ্যক্ষ কোরেশ খানের পুত্র জিলানী খান কাফকা প্রমুখ। কবিতা পাঠ করেন কবি পলাশ দেবনাথ। শুরুতে প্রয়াত লেখকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর লেখক রণজিত সিংহের কথায় গান পরিবেশন করেন ধীরজিৎ সিংহ। আলোচকরা বলেন এই দুই কৃতিজন আমাদের সাহিত্যেকে সমৃদ্ধ করে গেছেন। তাদের লিখনি আমাদের অনুপ্রেরণা জাগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!