1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

অন্বেষা পাঠাগারের ঈদ উপহার

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৯৬ বার পঠিত

নান্দাইল উপজেলা প্রতিনিধি (মোঃ ফাইজুল ইসলাম), ময়মনসিংহ : ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, পাঠাগার পরিচালনা ও এর কার্য্যক্রমকে গ্রামেগঞ্জে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। পাঠাগারে পাঠক সংখ্যা বাড়াতে হবে। শনিবার (৩০ এপ্রিল) উপজেলার মাইজবাগ বাজার অন্বেষা পাঠাগারের আয়োজনে মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ২ শত প্রতিবন্ধী, এতিম ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ঈদ উপহার, সেলাই মেশিন, ক্র্যাচ, সাদা ছড়ি, বৃদ্ধদের লাঠি ও নগদ অর্থ সহ নির্ধারিত সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। অন্বেষা পাঠাগারের সভাপতি এডভোকেট শাহ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বেসরকারী গণ গ্রন্থাগার পরিষদের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুস সুলতান শাহিন।

এছাড়াও দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রফিউল আলম ফরাজী, বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল, সাংবাদিক রমজান আলী, আঃ বাছির, আনোয়ারুল হোসেন, মিণ্টু, জয় ও আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন পরে পাঠাগার কার্য্যালয়ে কিছুক্ষন অবস্থান করেন এবং পাঠাগার পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ করেন। এসময় ইউএনও হাফিজা জেসমিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ছাত্রীরা। উল্লেখ্য, ঈশ্বরগঞ্জ উপজেলায় বিগত ২৫ বছর ধরে অন্বেষা পাঠাগার তাদের কার্য্যক্রম পরিচালনা করে এলাকার সকলের প্রশংসা কুড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!