1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

অবহেলা অযত্নে মৃতপ্রায় কলকলিয়ার মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ লাইব্রেরি

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৭১৫ বার পঠিত

রাজ শেখর বৈদ্য রাজু (জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি, সুনামগঞ্জ) : জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষা এবং পরিচর্যার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যােগে ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ইউনিয়ন মুক্তিযুদ্ধ লাইব্রেরি। তারই অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ২০১৭ সালের ৬ অক্টোবর সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং তৎকালীন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম উদ্বোধন করেন ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ইউনিয়ন মুক্তিযুদ্ধ লাইব্রেরি কলকলিয়া।

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য জানানোর জন্য প্রতিষ্ঠিত হওয়া ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ইউনিয়ন মুক্তিযুদ্ধ লাইব্রেরির যথাযথ ব্যবস্থাপনার অভাবে আজ মৃতপ্রায়। এই জাদুঘর এবং লাইব্রেরি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার মানুষের অনেক প্রত্যাশা ছিল। তরুণ ও যুব সমাজকে পাঠাগারমুখো করার যে প্রত্যাশা ছিল আজ তা হতাশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এর দরজা জানালা না খুলায় ভেতরে থাকা বই এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতি হয়তোবা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ লাইব্রেরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করলে এই জাদুঘর এবং লাইব্রেরি প্রতিষ্ঠা সার্থকতা পাবে। বিপদগামী যুবসমাজকে সঠিক পথ দেখানোর অন্যতম মাধ্যম পাঠাগার। এই সময়ে তরুণ সমাজের একটা বৃহৎ অংশ এন্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটার গেইমে আসক্ত। যাদেরকে এই নেশার রাজ্য থেকে ফেরাতে পারে একমাত্র পাঠাগার। আর এই পাঠাগার গুলোই যদি অব্যবস্থাপনায় হারিয়ে যায় তা হবে সভ্যতার জন্য ক্ষতিকর। কলকলিয়া ইউনিয়নের মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ লাইব্রেরি যেন প্রাণ ফিরে পায় এইটাই এলাকার সচেতন মহলের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!