1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

অমর একুশে বইমেলা: তাড়াহুড়ো না করে জ্ঞানচর্চা বাড়ানোর পরামর্শ নতুন লেখকদের

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯১ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : পাঠকের উপস্থিতিতে প্রতিদিনই প্রাণবন্ত হয়ে উঠছে অমর একুশে বইমেলা। নতুন লেখকদের নতুন নতুন বইয়ের দেখা মিলছে প্রতিদিনই। নতুন বইয়ের ভিড়ে মানসম্পন্ন বই খুঁজে পেতে পাঠকের বেগ পেতে হয় বরাবরই। এছাড়া কয়টা বই পাঠক মনে রেখেছে অথবা কয়জন নতুন লেখককে পাঠক আবার খুঁজেছে, এ প্রশ্ন থেকেই যাচ্ছে।

বইমেলাকে ঘিরে নতুন লেখকদের খুব তাড়াহুড়ো করে বই প্রকাশ না করে জ্ঞানের চর্চা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি মনে করেন, নতুন লেখকদের জানার পরিধিটা আরও বাড়াতে হবে। সময় নিয়ে নিজেদের লেখালেখি চর্চা করার পরামর্শ তার।

মুহাম্মদ জাফর ইকবাল আরও বলেন, যারা নতুন লেখক তারা মনে করেন, একটা বই ছাঁপানো খুবই গুরুত্বপুর্ণ। আর এমন অনেক প্রকাশকও আছেন, যাদের টাকা দিলেই তারা বই ছাঁপিয়ে দেন। এতে নতুন লেখকরা অনেকেই আনন্দ পান বটে। কিন্তু তাতে আসলে লেখক-পাঠক কারোরই কোনো লাভ হয় না।

নতুন প্রজন্মের পাঠকদের জন্যও আলোকবার্তা দিয়েছেন তিনি। জাফর ইকবাল বললেন, পৃথিবীর মানুষকে আমি দুইভাগে ভাগ করি। এক ভাগ বই পড়ে, আরেক ভাগ বই পড়ে না। যারা বই পড়ে তারাই পৃথিবী, সমাজ ও দেশকে চালায়। আর যারা পড়ে না, তারা হয়তো শুধু কোনোভাবে নিজেকেই চালায়। আমি মনে করি না যে ওদের জীবনে সফিসটিকেটেড কোনো আনন্দ আছে। খুবই স্থুল আনন্দ নিয়ে ওদের জীবন কাটাতে হয়।

গত বইমেলায় নতুন বই এসেছিল প্রায় সাড়ে ৪ হাজারের বেশি। এবারও সংখ্যাটা এমন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু পাঠকদের আক্ষেপ, এতো এতো নতুন বইয়ের ভীড়ে তারা মানসম্পন্ন বইটি কী করে খুঁজে পাবেন? অনেকের মতে, মানসম্পন্ন নতুন বইয়ের সন্ধানে বাংলা একাডেমির তরফ থেকে যদি কোনো উদ্যোগ নেয়া হতো, তাহলে পাঠক উপকৃত হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!