1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

আগামীতে প্রতি উপজেলায় একযোগে যাত্রা উৎসব আয়োজন করা হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যাত্রা বাংলাদেশের লোকসংস্কৃতির অমূল্য সম্পদ। আগে গ্রাম-গঞ্জে নিয়মিত যাত্রাপালা আয়োজিত হলেও নগর সভ্যতার আগ্রাসন, যান্ত্রিকতা, পৃষ্ঠপোষকতার অভাবসহ নানাবিধ কারণে এখন যাত্রাপালা তেমন একটা দেখা যায় না। তবে গ্রামবাংলার এ লোকজ ঐতিহ্যকে ধরে রাখতে এগিয়ে এসেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিগত পাঁচ বছর ধরে সংস্থাটি নিয়মিত যাত্রাপালা উৎসব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার সারাদেশের ৪৩টি জেলায় আয়োজিত হচ্ছে ‘গণজাগরণের যাত্রাপালা উৎসব’। আগামীতে প্রতি উপজেলায় একযোগে যাত্রা উৎসব আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী আজ রাতে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে একাডেমি আয়োজিত ০২-২০ নভেম্বর ২০২৩ মেয়াদে দেশব্যাপী ‘গণজাগরণের যাত্রাপালা উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রচার, প্রসার ও বিকাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যাত্রাপালাসহ শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছে। আর এসব বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। যার পেছনে মূল কারিগর হিসাবে কাজ করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংস্কৃতিবান্ধব মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী। সংস্কৃতি চর্চাকে বেগবান করতে বর্তমান সরকারকে আবারও নির্বাচিত করার জন্য সংস্কৃতিকর্মীদের প্রতি আহবান জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় গেলে সংস্কৃতি চর্চা ব্যাহত হবে, মৌলবাদের উত্থান ঘটবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সভাপতি লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলা একাডেমির পরিচালক আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

উল্লেখ্য, উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী ১২০টি যাত্রাদলের পরিবেশনায় ৪৩টি জেলার ১০৫টি স্থানে এ যাত্রাপালা উৎসবের আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!