1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

‎আজমিরীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৮২ বার পঠিত



‎রামকৃষ্ণ তালুকদার (বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ): জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ খ্রিস্টাব্দ উপলক্ষে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ‎(মঙ্গলবার, ১৯ মে) বদলপুর ইউনিয়নের পাহাড়পুর ফুটবল খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রীড়া, সাংস্কৃতিক ও সৃজনশীল বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজকুমার দাস। আহ্বায়ক কমিটিতে দায়িত্ব পালন করেন শিক্ষক অজিত কুমার দাস, শিক্ষক মঙ্গল চরণ দাস, নান্টু পুরকায়স্থ, হেলেনা চৌধুরী, সবুতরন্নেছা।

‎অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান ‎শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!