1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

আজ শাবিপ্রবি’র প্রাক্তন ভিসি প্রফেসর হাবিবুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৫৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার : বৃহত্তর সিলেট এর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই।

প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ১৯৯৭ সালের ২০ জুলাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তিনি শাবিতে প্রফেসর পদে যোগদানের পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৮৯ সালে তিনি রাবিতে প্রফেসর পদে নিয়োগ লাভ করেন। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যক্রমে তার সরব উপস্থিতি ছিল। এক পর্যায়ে তিনি রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন।

বর্ণাঢ্য জীবনের অধিকারী বৃহত্তর সিলেটের কৃতি সন্তান শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে ১৯৪২ সালের ১জানুয়ারি জন্ম গ্রহণ করেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের আগে তিনি শাবির প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের প্রফেসর, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও ডিনের দায়িত্ব পালন করেন। প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ২০০২ সালে শাবি থেকে অবসর গ্রহণের পর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!