1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

‘আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৯৭ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র’ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের জাতীয় কমিটির চেয়ারম্যান কবি মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল গবেষক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ।

অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সাবেক কম্প্রোট্রলার এণ্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মাসুদ আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ আবদুস সামাদ এবং জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

স্বাগত বক্তৃতা করেন সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব রাশেদুল হাসান শেলী। আরো বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের উপসচিব মোহাম্মদ জিহাদ উদ্দিন, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও ভারতের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী মাধবী মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!