নিজস্ব প্রতিনিধি: জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আফসানা বেগম পরিচালক পদে পুনঃনিয়োগ পেয়েছেন। আজ (১৭ মে, রবিবার) প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে তিনি যোগদান করেন। এসময় জাতীয় গ্রন্থকেন্দ্রের অন্যন্য কর্মকর্তা তাঁকে আনন্দঘন পরিবেশের মাধ্যমে বরন করেন। এর আগে গত জানুয়ারিতে আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তখন তাঁর স্থলে কবি ও প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োয়ছিল। তিনি সাখাওয়াত টিপু নামে পরিচিত।
সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। তখন এই নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর মেয়াদ ছিল দুই বছর। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁর নিয়োগ বাতিল করা হয়েছিল।
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
Leave a Reply