1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

আমজাদ হোসেন জ্ঞানদ্বীপ পাঠাগারের অভিনব কার্যক্রম

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ‘আসুন নিজের নাম লেখা শিখি’ এই বিষয়কে প্রতিপাদ্য করে আলহাজ্ব আমজাদ হোসেন জ্ঞানদ্বীপ পাঠাগারের হলরুমে আজ প্রায় ত্রিশজন মহিলাকে নিয়ে আয়োজন করা হয়েছে নিজের নাম সুন্দর করে লেখা প্রতিযোগিতার।

মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার সময়। গ্রামে থাকা মা-চাচীরা স্বল্প শিক্ষিত, তাদেরও ইচ্ছে করে পড়াশোনা করতে কিন্তু লজ্জা এবং শেখার পরিবেশ না থাকায় শিখতে পারেন না। তাদের শেখার পরিবেশ সৃষ্টি করতেই মূলত ব্যতিক্রমী এই আয়োজনের পরিকল্পনা করেন পাঠাগারের স্বপ্নদ্রষ্টা জনাব শ্যামলী বিনতে আমজাদ। এই পরিকল্পনাকেই বাস্তবতায় রূপ দান করেছেন পাঠাগারের সেচ্ছাসেবক টীমের সদস্য রহিমা রহমান বাঁধন, রাসেল হোসেন, নুর এলাহী, আশরাফি জাহান আশা এবং রুমা আক্তার। এই প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন পাঠাগারের সম্মানিত সভাপতি জনাব মো: আমজাদ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, এই বয়স্ক শিক্ষা কার্যক্রমে মহিলাদের অংশগ্রহণ যদি অব্যাহত থাকে তবে তাদের দৈনন্দিন জীবন আরো সহজ হবে এবং চিন্তা চেতনায় তারা আরো উন্নত হবে। এছাড়াও বিভিন্ন ভাতা এবং সেবা পাওয়ার জন্য স্বাক্ষর বাধ্যতামূলক, গ্রামের অনেক মহিলাই স্বাক্ষর করতে না পারায় টিপসই দেন, যা এই ডিজিটাল বাংলাদেশে আর মানানসই নয়। তাই গ্রামের সবাইকে নিজের নাম লেখা শিখতে হবে। আজকের প্রতিযোগিতায় বিজয়ী সালিমা বেগমকে পুরস্কার তুলে দেবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সঞ্চালক রাসেল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!