1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

আলোকিত মানুষ গড়ে তুলতে পাঠ চর্চার বিকল্প নেই  শুভাশীষ চক্রবর্তী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২২৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ জানুয়ারি) ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জনতা ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের এজিএম শুভাশীষ চক্রবর্তী। গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও গ্রন্থাগার-এর পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খ্যতিমান শিক্ষক ও বরেণ্য ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ্র দাস -এঁর স্মরনে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তনুজ রায়, ইউসিবি ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক ম্যানেজার মোহিত ভট্টাচার্য, নবীগঞ্জ গণপাঠাগারের গ্রন্থাগারিক সুভাষ চন্দ্র দাশ, নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রণব দেব, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক আসাদ ইকবাল সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাশ, পল্লী চিকিৎসক রিন্টু দাশ, কাজল দাশ, পার্থ দাশ গ্রন্থাগার কর্মী প্রান্ত দাশ, দীপ দাশ, শাওন দাশ প্রমুখ।

প্রধান অতিথি বলেন- আলোকিত মানুষ তৈরিতে পাঠ চর্চা ও গ্রন্থাগারের বিকল্প কিছু নেই। সবুজ শ্যামল গাঁয়ে এমন সমৃদ্ধ গ্রন্থাগার শুধু পাঠকের পাঠের চাহিদাই পূরণ করবে না, বইয়ের প্রতি পাঠককে মানসিকভাবে উজ্জীবিত করবে এর পরিবেশ। আলোকিত মানুষ তৈরিতে গ্রন্থাগারের বিকল্প নেই। সবার উচিত এমন সমৃদ্ধ গ্রন্থাগারে এসে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করা। আজকের শিক্ষার্থীরা আগামীদিনের বাংলাদেশ গড়ার সৈনিক। তাই ছাত্র ছাত্রীরা নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন মোট ৩১জন শিক্ষার্থীকে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সংবর্ধনা, বই উপহার ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!