1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০৩ তম জন্মদিন উপলক্ষ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ বার পঠিত

পাঠাগার বার্ডা ডেস্ক : বাংলা সাহিত্যের জনক, সংস্কৃত পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজসংস্কার, জনহিতৈষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০৩তম জন্মদিন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তর এর আয়োজনে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজধানীর বিএসএল ভবনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের বর্তমান অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক খান মাহবুব।

আলোচনা সভায় বক্তারা ঊনিশ শতকের নতুন গদ্যরীতির প্রবর্তক, সমাজ সংস্কারক, বিধবা বিবাহ রীতির প্রবর্তক, রেনেসাঁ-মানব বিদ্যাসাগরের আদর্শ ও দর্শন আজকের দিনে প্রাসঙ্গিক ও গুরুত্ববহ বলে উল্লেখ করেন। তাছাড়া বিদ্যাসাগরের কর্মময় জীবন বর্তমান প্রজন্মকে জানানোর বিষয়ে সকলকে দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!