1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

উত্তরণ গ্রন্থ পর্যালোচনা প্রতিযোগিতা-২০২২ এর ফল ঘোষণা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩১৯ বার পঠিত

আরিফুর রহমান আরিফ (স্টাফ রিপোর্টার) : গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উত্তরণ পাঠাগারে গ্রন্থ পর্যালোচনা প্রতিযোগিতা-২০২২ এর ফল ঘোষিত হয়েছে। এতে দি ইকাবগ গ্রন্থ পর্যালোচনাকারী হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নবনীতা প্রামাণিক প্রথম স্থান, জোছনা ও জননীর গল্প গ্রন্থে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুহৃদ সাদিক ২য় স্থান, কারাগারের রোজনামচা গ্রন্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাৎ হোসেন শাকিল, কালো বরফ গ্রন্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ হোসেন ফাহিম এবং আমার যা আছে গ্রন্থে পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চিরঞ্জিৎ সাহা যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন।

উত্তরণের এ আয়োজনে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। উত্তরণ গ্রন্থ পর্যালোচনা প্রতিযোগিতা-২০২২ বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল হাসান এবং এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন উত্তরণ পাঠাগারের সভাপতি শাখিফুজ্জামান, স্থায়ী পরিষদ সদস্য সাজেদুল ইসলাম আকাশ, সৈয়দ রাকিবুজ্জামান, সাধারণ সম্পাদক সুজন বসুনীয়া, সমাজকল্যাণ সম্পাদক নুসরাত জাহান অর্পিতা প্রমুখ।

উল্লেখ্য, ২০১০ সালের ২৪শে আগস্ট প্রতিষ্ঠিত হওয়া উত্তরণ পাঠাগার প্রতিবছর বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, গ্রন্থ পর্যালোচনা, সেরা পাঠক সংবর্ধনার মতো শিক্ষামূলক কার্যক্রম সমূহ নিয়মিত আয়োজন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!