1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

উত্তরণ পাঠাগারের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ২৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার (আরিফুর রহমান আরিফ): গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উত্তরণ পাঠাগারের আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলা অডিটরিয়ামে উত্তরণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ৫ নং দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম রেজা।

বেরোবি শিক্ষার্থী ফরহাদ হোসেন সুজনের উপস্থাপনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থী হাফেজ আসাদুজ্জামান এর তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর উত্তরণ পাঠাগারের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক পড়িয়ে দেন উত্তরণের পাঠকবৃন্দ।

অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য বই পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।পাঠাগার অন্দোলনের প্রয়োজনীয়তা ও উত্তরন পাঠাগারের করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এস এম আব্রাহাম লিংকন রণি।এছাড়াও অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং দহবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কবীর মুকুল, মাননীয় সাংসদ ২৯-গাইবান্ধা-১ এর বিশেষ সহকারী নুর মোহাম্মদ রাফি। উত্তরণ উপদেষ্টাদের মধ্যে বক্তব্য প্রদান করেন সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ. সরকারি কলেজ এর প্রভাষক এবিএম সাইফুল ইসলাম মন্ডল শাহজাহান, নুরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, সাহিত্যিক ও গবেষক ড. শফিউল ইসলাম ভূঁইয়া, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুস ছামাদ মিয়া,কৃষ্ণ আর্ট এন্ড প্রিন্টিং প্রেস এর স্বত্ত্বাধিকারী বিপ্লব সরকার ও উত্তরণ পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সাগর।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার পরবর্তী সাংগঠনিক আলোচনায় অংশ নেন উত্তরণের প্রতিষ্ঠাতা আহবায়ক আরিফুর রহমান আরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!