1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

উত্তরণ পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস -২০২২ ওয়েবিনার অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার : উত্তরণ পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ উপলক্ষ্যে ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্রাক ব্যাংক লিমিটেড এর ইয়াং লিডার নুর কুতুব আল হাসান তার বাস্তব অভিজ্ঞতার আলোকে ব্যবহারিক জীবনে নন-একাডেমিক বই পড়ার গুরত্ব তুলে ধরেন। আলোচকদের মধ্যে সাবেক সভাপতি রিপন চন্দ্র সরকার নৈতিক শিক্ষার গুরত্ব তুলে ধরে বলেন, “মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে যে সামাজিক নৈতিক শিক্ষা প্রয়োজন তাতে গ্রামীন পাঠাগারগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম।” বই পাঠ আন্দোলনের পাশাপাশি নৈতিক শিক্ষা বিস্তারে উত্তরণের বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন এ সময়।

তথ্যপ্রযুক্তির বহুমুখী বিকাশের ফলে ইলেক্ট্রনিক যন্ত্রপাতির অতি ব্যবহার মানুষের মননশীলতা এবং সৃজনশীলতাকে ব্যাহত করে তাকে যান্ত্রিকতার মাঝে যেভাবে আবদ্ধ করে রেখেছে তা থেকে বের করে নিয়ে আসতে গ্রামীণ পাঠাগারের কার্যক্রমকে যুগোপযোগী করার তাগিদ দেন বক্তারা।

উত্তরণ পাঠাগারের নির্বাহী সভাপতি নাদিম মাহমুদ নিঝুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখিফুজ্জামান এর সঞ্চালনায় আলোচক হিসাবে আলোচনা করেন পাঠাগার বার্তার স্টাফ রিপোর্টার ও উত্তরণ পাঠাগারের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফ, সাবেক সহ-সভাপতি আল আমিন সরকার, সাবেক সম্পাদক আহসানুল ইসলাম মারুফ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের রহমান, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসাইন সাগর, শিক্ষা সম্পাদক সুজন বসুনীয়া, নির্বাহী সদস্য সোহেল রানা লিজু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!